মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বাগেরহাটে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন