মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে চোরাই ডিজেলসহ আটক ১

মোংলা প্রতিনিধি

মোংলায় কোস্ট গার্ড অভিযান চালিয়ে এক হাজার ৮০০ লিটার চোরাই ডিজেলসহ যুবককে আটক করেছে। যুবকের নাম মো: রিয়াজ। তিনি মোংলার কাইনমারি এলাকার বাসিন্দা এনামুল হাওলাদারের ছেলে। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৩টায় কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি বেইস মোংলা নালা সংলগ্ন মাদ্রাসা রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে একটি ইঞ্জিন চালিত স্টীলবডি ট্রলার থেকে এক হাজার ৮০০ লিটার অবৈধ চোরাই ডিজেল জব্দসহ মো: রিয়াজকে আটক করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহেণের জন্য জব্দকৃত চোরাই ডিজেল, স্টীলবডি ট্রলার ও আটককৃত ব্যক্তি মোংলা থানায় হস্থান্তর করা হয়।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন