মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে খাল থেকে ঘের কর্মচারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

বাগেরহাটে খাল থেকে আব্দুর রাজ্জাক শেখ(৪২) নামের এক ঘের কর্মচারীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুচিবগা খাল থেকে স্থানীয়রা এই মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছেছে।

আব্দুর রাজ্জাক শেখ(৪২) বিষ্ণুপুর ইউনিয়নের কোয়েখা গ্রামের রুস্তম আলী শেখের ছেলে। সে পাশ্ববর্তী বেশরগাতী গ্রামের একটি মৎস্য ঘেরের কর্মচারী ছিলেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে পাহারার জন্য ঘেরে এসেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় কেউ মেরে খাল ফেলে দিয়েছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন