মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফেসবুকে ধর্মীয় অনূভুতিতে আঘাত দিয়ে পোস্ট, যুবক কারাগারে

মোংলা প্রতিনিধি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ায় মোংলায় এক যুবককে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয় খাঁ গ্রামে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তার নামে ধর্মীয় অনূভুতিতে আঘাতের অভিযোগ এনে মামলা দিয়ে পুলিশ তাকে বাগেরহাট জেল হাজতে পাঠায়।

সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল এ তথ্য জানিয়ে বলেন, মোংলা উপজেলার দিগরাজ এলাকার বাসিন্দা শুভ্র অধিকারীর ছেলে সুরাজ অধিকারী (২২) গতকাল (শুক্রবার) সকালে এস ডি অফিসিয়াল পেজ নামে একটি আইডি থেকে মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এতে ইসলাম ধর্মের মানুষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী এটি অবহিত হলে অভিযান চালিয়ে অভিযুক্ত ঐ যুবককে শনিবার দুপুরে আটক করে।

পরে তার নামে মামলা দিয়ে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয় বলে জানান সার্কেল এসপি আসিফ ইকবাল।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন