মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

শরণখোলায় ১৬ ফুট লম্বা অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলা থেকে ১৬ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) সকালে উপজেলার সোনাতলা গ্রামের কৃষক মো. বেল্লাল খানের হাস-মুরগীর ঘর থেকে অজগরটিকে উদ্ধার করে বন সুরক্ষা বিষয়ক ভিটিআরটি ও সিপিজি কমিটির সদস্যরা।

পরবর্তীতে দুপুরে অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা সুফল রায় জানান, সাপটি খোপে ঢুকে তিনটি হাস খেয়ে ফেলে। পরে বনরক্ষীদের সহায়তায় সাপটিকে শরণখোলা রেঞ্জ অফিসের পাশের বনে অবমুক্ত করা হয়েছে। ১৬ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় ২০ কেজি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন