মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

মোংলা প্রতিনিধি

মোংলায় বসত বাড়ির নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন গোলাম মল্লিক (৬০) নামের এক দিনমজুর। নিহত গোলাম মল্লিক মোংলা উপজেলার মিঠাখালি ইউনিয়নের সাহেবের মেঠ গ্রামের মৃত করিম মল্লিকের ছেলে। এবং ঐ এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান সকালে গোলাম মল্লিক তার পার্শ্ববর্তী একটি বাড়িতে নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোতালেব হোসেন জানান গোলাম মল্লিক নারকেল গাছ পরিস্কার করে জিবিকা নির্বাহ করে থাকেন, অন্য সময়ের মতো আজকেও তিনি পার্শ্ববর্তী একটি বাড়ির ১৪/১৫ টি গাছ পরিস্কার করে সর্বশেষ গাছে উঠে গাছের পাতা পরিস্কার করতে গেলে গাছের কাচাঁ পাতা বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে গেলে তিনি সেখানে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝুলতে থাকেন। পরে বৈদ্যুতিক লাইন অফ করে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে নামানো হলেও তাকে আর বাচাঁনো সম্বভ হয়নি।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন