মোড়েলগঞ্জে বিদ্যুৎপৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ পল্লীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাহাত (৯) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার হোগলাপাশা ইউনিয়নের হোগলাপাশা গ্রামে।

স্থানীয়রা জানায়, নিহত রাহাত হোগলাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনির ছাত্র এবং ওই গ্রামের তাইনুস মিয়ার ছেলে। ঘটনার সময় সে বিদ্যালয়ে যাবার পথিমধ্যে রাস্তার পাশে একটি গাছে আমড়া পাড়তে উঠে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।

 

খুলনা গেজেট / আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন