মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

ফকিরহাটে গাছে বাসের ধাক্কায় নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জুলাই) সকাল পৌনে ১১টায় উপজেলার পালেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনা কবলিত বাসটি মেঘনা ক্লাসিক পরিবহনের বলে জানা গেছে। এটি সকালে ঢাকা থেকে বাগেরহাটের শরণখোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। নিহত দুইজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলিমুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম, ঠিকানা জানাতে পারেননি তিনি।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন