লোকালয় থেকে উদ্ধার হওয়া সেই হরিণটি মারা গেছে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের শরণখোলায় লোকালয় থেকে উদ্ধার করা হরিণটিকে বাঁচাতে পারেনি বন বিভাগ। উদ্ধারের ২০ ঘন্টা পরে সোমবার (১৮ জুলাই) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ অফিসে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এর আগে রবিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাতলা গ্রামের ঢালির ঘোপ এলাকায় সগির ঘরামির বাড়ি থেকে এই হরিণটিকে উদ্ধার করা হয়।

শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মো: আসাদুজ্জামান বলেন, সহ-ব্যবস্থাপনা কমিটি সিপিজি, ভিটিআরটির সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া হরিণটিকে রেঞ্জ অফিসে এনে অবমুক্ত করা হয়। পরবর্তীতে হরিণটির অসুস্থতা দেখা দিলে চিকিৎসার ব্যবস্থা করা হয়। উপজেলা ভেটেরিনারী চিকিৎসকের মাধ্যমে রাতভর চিকিৎসা দেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত হরিণটিকে বাঁচানো যায়নি। পরবর্তীতে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনানুযায়ী হরিণটিকে রেঞ্জ অফিস সংলগ্ন স্থানে মাটি চাপা দেওয়া হয়েছে।

উপজেলা প্রাণী সম্পদ বিভাগের চিকিৎসক মো: সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ সময় ছুটাছুটি করার সময়, হরিণটি হয়তো আঘাত প্রাপ্ত হয়েছে। হরিণটির গায়ে অনেক জ্বর ছিলো এবং বাম চোখে আঘাতের চিহ্ন দেখা গেছে । এর ফলে হয়ত হরিণটি মারা গেছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন