মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় অজ্ঞাত বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

মোংলা প্রতিনিধি

মোংলায় গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্তায় অজ্ঞাত এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৩ জুলাই) সকাল ১০ টার সময় মোংলা থানাধীন চেকপোস্ট পাওয়ার হাউজ এর মাঝামাঝি মোংলা-দিগরাজগামী মহাসড়কের পাশে একটি খেজুর গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করাহয়। মোংলা থানা পুলিশের ধারণা উদ্ধারকৃত মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ থেকে ৬০ বছরের হতে পারে।

পাওয়ার হাউজ এলাকার স্থানীয়রা জানান, তারা সকালে খেজুর গাছের সাথে লাশটি ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ মনিরুল ইমলাম জানান, প্রাথমিক তদন্তে তার শরীরের কোথাও কোন আঘাতের চিন্হ পাওয়া যায়নি, বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়না তদন্তাতের রিপোর্ট পেলেই তার মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এখনো আমরা তার নাম পরিচয় জানতে পারিনি। তবে সেটা জানার চেষ্টা চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন