মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোড়েলগঞ্জে কৃষককে গলাকেটে হত্যায় ‌গ্রেপ্তার নেই, থানায় অভিযোগ

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে কৃষককে গলাকেটে হত্যার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। হত্যা ঘটনার ১দিন পরে আজ বুধবার বেলা ৩টার দিকে নিহত কৃষক মোকলেসুর রহমানের ছেলে মো. নিজাম উদ্দীন বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, কৃষক হত্যার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। যা এজাহার হিসেবে গ্রহনের জন্য প্রক্রিয়াধীন আছে।

প্রসংগত, গত সোমবার দিবাগত রাতে মধ্যম তেলিগাতী গ্রামের আব্দুর রহিম খানের ছেলে মোকলেসুর রহমান খানকে(৭০) তার নীজ ঘর সংলগ্ন রান্না ঘরে গলাকেটে হত্যা করে লাশ ফেলে রাখে অজ্ঞাত দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে স্থানীয়রা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

ঘটনার পর থেকে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এই হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে এখনো সনাক্ত বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যার কারণও এখন পর্যন্ত জানা যায়নি।

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন