মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে বিজেপির কটুক্তির প্রতিবাদে উত্তাল রামপাল

রামপাল প্রতিনিধি

হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপি মুখপাত্রদের কটুক্তি করায় শুক্রবার জুমআর নামাজ বাদ রামপাল উপজেলা ব্যাপী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। অবিলম্বে কটুক্তিকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলকশাস্তি প্রদান না করা হলে কঠোর কর্মসূচি ও ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

উপজেলার পেড়িখালী বাজারের প্রতিবাদ সমাবেশে নাজমুল হুদার পরিচালনা বক্তব্য দেন বাজার জামে মসজিদের পেশ ইমাম মো. মাসুদুর রহমান, সিকিরডাঙ্গা জামে মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান, স্কুল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জাকারিয়া হুসাইন, দোয়া পরিচালনা করেন উলুবুনিয়া জামে মসজিদের পেশ ইমাম আবু তাহের। অনুরূপ প্রতিবাদ সমাবেশ মল্লিকেরবেড় ইউনিয়ন, ভোজপাতিয়া ইউনিয়ন, বাঁশতলী গিলাতলা, রাজনগর ইউনিয়ন ও গৌরম্ভা ইউনিয়নে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসল্লিগণ।

 

 

খুলনা গেজেট/ আ হ আ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন