মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় ৮ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতবেদক, বাগেরহাট ও মোংলা প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় আট কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রবিবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে মোংলা উপজেলার মামার ঘাট এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের ব্যাগ থেকে ৮ কেজি গাজা উদ্ধার করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, ঢাকার দক্ষিন কেরানীগঞ্জ থানার সুবাস্তা-পশ্চিম পাড়া এলাকার মো: আলাউদ্দিন মিয়ার ছেলে মো: বুদ্ধ মিয়া (৩০), কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া উপজেলার দেউস এলাকার মৃত নায়েব আলীর ছেলে মো: হারিজ মিয়া(৩৬) এবং বাগেরহাটের মোংলা উপজেলার শামসুর রহমান রোড এলাকার মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে মো: মাসুম মৃধা(৪৫)।নাম, ঠিকানা যাচাইবাছাই ও জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, হারিজ ও বুদ্ধু মোংলার মাসুমের কাছে এই গাজা দিতে আসছিলেন। দুইজনই সড়কপথে ঢাকা থেকে মোংলায় এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা এদের উপর নজর রাখছিলাম। তিনজন যখন এক হয়েছে, তখন তাদেরকে আমরা আটক করি। আটককৃতদের কাছ থেকে ৮ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন