মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফকিরহাটে গৃহবধুকে ধর্ষণ মামলায় গ্রামপুলিশ গ্রেপ্তার

গে‌জেট ডেস্ক

বাগেরহাটের ফকিরহাটে গৃহবধুকে ধর্ষণ মামলায় এক গ্রামপুলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) গভীর রাতে ঘনশ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা শেখ (৪০) নামে ওই গ্রামপুলিশকে গ্রেপ্তার করা হয়। এর আগে একইদিন রাতে নির্যাতনের শিকার ঘনশ্যামপুর গ্রামের ওই গৃহবধু মোস্তফা শেখের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মোস্তফা শেখ ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গ্রামপুলিশ হিসেবে কর্মরত আছেন। তিনি ঘনশ্যামপুর গ্রামের আবু বক্কার শেখের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামে নিজের পালিত ছাগল খুঁজতে বাড়ির বাইরে বের হন। গৃহবধুকে একা পেয়ে গ্রামপুলিশ মোস্তফা তাকে ধর্ষণ করেন। এ সময় গৃহবধুর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোস্তফা পালিয়ে যান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা (ওসি) মুহাম্মদ আলিমুজ্জামান বলনে, গৃহবধুর দায়ের করা মামলার একমাত্র আসামি গ্রামপুলিশ মোস্তফা শেখকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। সকালে গৃহবধুর শারীরিক পরীক্ষার জন্য বাগরেহাট জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন