মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোরেলগঞ্জে তালগাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোরেলগঞ্জে তালগাছ থেকে পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম হাসির খাঁন (১৬)। নিহত হাসির খান জিউধরা এলাকার শাহাদাত খানের ছেলে।

শুক্রবার (২৯ এপ্রিল) দুপুরে মোরেলগঞ্জ উপজেলার জিউধরা এলাকায় তাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে আহত হন হাসির। পরে স্থানীয়রা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী বাচচু বলেন, দুপুরে তাল কাটতে গাছে ওঠে হাসির। হঠাৎ করে গাছ থেকে পড়ে যায়। পরে আমরা উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, তালগাছ থেকে পরে এক তরুণের মৃত্যুর খবর শুনেছি। তার মরদেহ মোংলা থানায় রয়েছে। মোংলা থানায় পুলিশ পাঠানো হয়েছে। খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন