মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

মোংলায় কলেজছাত্রের আত্মহত্যা

মোংলা প্রতিনিধি

মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ গ্রামে বাবা মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে প্রতিক বৈরাগী (২২) নামের এক কলেজছাত্র।

নিহতের পিতা পিযুষ বৈরাগী জানান, তার কাছে টাকা চেয়ে না পাওয়াতে অভিমান করে নিজের শয়নকক্ষে বিকাল আনুমানিক ৫ টার দিকে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে প্রতিক। নিহত প্রতিক খুলনা নর্থ সাউথ পলিট্যাকনিকাল কলেজের ডিপ্লমা ফাইনাল ইয়ারের ছাত্র।

মোংলা থানার এসআই হাবিব বলেন, আত্মহত্যার খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তিতে আইনানুগ প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন