মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

ফকিরহাট সদর ইউপিতে টিসিবির পণ্য বিতরণ

ফকিরহাট প্রতিনিধি

ফকিরহাট উপজেলার ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। শনিবার (২ এপ্রিল ) সকাল দশটায় পরিষদ চত্বরে এ বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। এদিন সদর ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের মোট ১৫১২ জনের হাতে টিসিবির পণ্য তুলে দেয়া হয়।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলু, সচিব মোঃ মোয়াজ্জেম হুসাইন, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার, ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ, সকল ওয়ার্ড সদস্য, ডিলার ও টিসিবি কার্ডধারীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/কেএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন