মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোল্লাহাটে বাসের চাপায় গরু ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের মোল্লাহাটে বাস চাপায় বিরাজ মোল্লা (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার দেড়বোয়ালিয়া নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
নিহত বিরাজ মোল্লা মোল্লাহাট উপজেলার নগরকান্দি গ্রামের মোঃ লুতফার মোল্লার ছেলে। মরদেহ উদ্ধার ও ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে ব্যবসায়ীক কাজে মোল্লাহাট উপজেলা সদরে যাচ্ছিলেন বিরাজ মোল্লা। পথিমধ্যে দেড়বোয়ালিয়া নামকস্থানে পৌছালে মাওয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী বাস সেন্টমার্টিন পরিবহন বিরাজ মোল্লাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ শেখ আবুল হাসান বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছি। সেইসাথে ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন