মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

পুলিশের আইজিপি’র সহায়তায় ঘর পেল রামপালের দুস্থ মহিলা

রামপাল প্রতিনিধি

মহা পুলিশ পরিদর্শক (আইজিপি)’র আর্থিক সহয়তায় ও সমাজসেবক সাইফুজ্জামানের দানকৃত জমিতে পাকা ঘরে পাচ্ছেন এক দুস্থ মহিলা। শনিবার সকাল ৯ টায় বাগেরহাটের রামপাল উপজেলার বড়দিয়ায় এ ঘরের কাজের উদ্বোধন করেন আইজিপি’র প্রতিনিধি ও রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন।

এ উপস্থিত ছিলেন সমাজ সেবক ও জমিদাতা শেখ সাইফুজ্জামান এবং তার সহধর ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহাগ, বিএনপি নেতা শেখ ফিরোজ কবির, মোল্লা জাহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আজম হোসেন প্রমুখ।

ঘর পাওয়া হতদরিদ্র ফরিদা বেগম জানান, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইজি স্যার, ওসি স্যারসহ সাইফুজ্জামান সাহেব আমাকে যেভাবে থাকার ব্যবস্থা ও আশ্রয়ের ব্যবস্থা করেছেন এতে আমি অনেক খুশী।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন