মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

মোংলায় নতুন বই হাতে পেলো শিক্ষার্থীরা

মোংলা প্রতিনিধি

নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়েছে মোংলার শিক্ষার্থীরা। শনিবার সকালে মোংলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বই বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম আনোয়ারুল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার সুমন্ত পোদ্দার ও সেন্ট পলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা।

শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে সীমিতভাবে পাঠদানও করেছেন বিদ্যালয়টি। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬ হাজার ২শ’ শিক্ষার্থী পাচ্ছে এ নতুন বই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন