মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

মোংলায় ইজিবাইকের মোটরে ওড়না পেচিয়ে শিশুর মৃত্যু

মোংলা প্রতিনিধি

মোংলার পৌর এলাকায় ইজিবাইকের মোটরে ওড়না পেচিয়ে আল্পনা গোলদার মরিয়ম (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় শহরতলীর হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল্পনা সোনাইলতলা ইউনিয়নের আমড়াতলা এলাকার আসিফ গোলদার এর মেয়ে।

স্বজনেরা জানান, সোনাইলতলা ইউনিয়নের আসিফ গোলদারের মেয়ে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ইজিবাইকে করে তার দাদীর সাথে চিলা ইউনিয়নের হলদিবুনিয়া ফুফুর বাড়ি আসছিলেন। পথিমধ্যে হাজীপাড়া সড়কে অসাবধানতাবশত ইজিবাইকের মটরের সাথে তার ওড়না পেচিয়ে গলায় ফাস লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রকাশ মন্ডল শিশুটিকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন