মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাট শহরের দশানী এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে সুমন হাওলাদার (৩০) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী সার্কিট হাউসের সামনে এই র্দূঘটনা ঘটে।

নিহত সুমন বাগেরহাট শহরের পুরাতন বাজার এলাকার বাসিন্দা সিদ্দিক হাওলাদারের ছেলে। সে বাগেরহাট বিকাশ অফিসে সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।

প্রত্যাক্ষদর্শিরা বলেন, মেগনিতলা এলাকা দিয়ে মটরসাইকেল চালিয়ে বাগেরহাট শহরের দিকে যাচ্ছিলেন সুমন। দশানী সার্কিট হাউজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস সুমনকে চাপা দেয়। নিচে পরে যান। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সুমন এর মৃত্যু হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে, এম আজিজুল ইসলাম বলেন, রাতে দশানী এলাকায় সড়ক র্দূঘটনায় সুমন হাওলাদার নামের এক জনের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন