সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বাগেরহাটে বিএনপি’র ১১ নেতাকর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিমের মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবির পারভেজ জামিনের আদেশ দেন। আসামীদের পক্ষে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল হাইসহ অর্ধশত আইনজীবী উপস্থিত ছিলেন।

জামিন প্রাপ্তদের মধ্যে বিএনপি নেতা হাদিউজ্জামান হীরো, মেহেবুবুল হক কিশোর, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুস সালাম জুয়েল রয়েছেন।

এর আগে শনিবার রাতে দলীয় নেতাকর্মীদের মারধর ও জেলা বিএনপির অফিস ভাংচুরের অভিযোগ এনে ১৪ নেতাকর্মীর নামে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেন জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম।

আসামীদের আইনজীবী এড. শহিদুল ইসলাম বলেন, আসামীরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক আসামীদের জামিন মঞ্জুর করেছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন