সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোংলায় ৪০ লাখ টাকার এসএস পাইপসহ চোর আটক

মোংলা প্রতিনিধি

মোংলার কানাইনগর এলাকাস্থ পশুর নদী থেকে ৪০ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের এসএসপাইপ জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
রবিবার (০৭ নভেম্বর) দুপুরে ২টি কাঠের নৌকাসহ এই পাইপ জব্দ করা হয়। এসময় একজন চোরাকারবারিকে আটক করেছে কোস্ট গার্ড সদস্যরা।
কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা লেঃকমান্ডার মোঃ হাসানুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইনগর এলাকা সংলগ্ন পশুর নদী থেকে ২টি কাঠের নৌকাসহ ২৩ টি এসএস পাইপ জব্দ করা হয়েছে। প্রতিটি পাইপের দৈর্ঘ্য ২০ ফুট। ৩৫০ কেজি ওজনের ওই পাইপের আনুমানিক মূল্য হবে ৪০ লক্ষ ২৫ হাজার টাকা।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জব্দ পাইপ ও আটক চোরাকারবারিকে মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কৌশলগত কারণে আটক ব্যক্তির নাম ঠিকানা প্রকাশ করা যাচ্ছেনা বলে জানান এই কর্মকর্তা।
খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন