মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

মোড়েলগঞ্জে কলা চাষীকে কুপিয়ে হত্যা

মোড়েলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোড়েলগঞ্জে জাকির হোসেন হাওলাদার (৬০) নামে এক কলা চাষিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে চন্ডিপুর গ্রামের আমজাদ হোসেন হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্ডিপুর গ্রামের পার্শ্ববর্তী পর্তাশী বাজারের সুপারি বিক্রি করে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে দুর্বৃত্তরা। গুরুতর জখম অবস্থায় জাকির হোসেনকে রাত ১০টার দিকে মোরেলগঞ্জ হাসপাতালে আনা হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিনি রাত ১২টার দিকে মারা যান।

নিহতের ছেলে ইমরান হোসেন ও মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ইমরান হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে পরিকল্পিতভাবে তার পিতাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি বলেন, ঘটনাস্থলে আজ শুক্রবার সকালে পুলিশ পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন