মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

বাগেরহাটে নানা আয়োজনে শেখ রাসেলের জম্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জম্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বাগেরহাটে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে শিশু পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটা হয়। এছাড়া তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় এলইডিপি লট ৫ এর প্রফেশনাল আউটসোর্সি প্রশিক্ষণ প্রাপ্ত জেলা ভিত্তিক সেরা ৩৪ জন ফ্রিল্যান্সারদের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য দেন। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশ নেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন