সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, বাগেরহাটে যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট দেওয়ার অপরাধে মোঃ আশিক (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলা সদরের কচুয়া বাজার এলাকা থেকে আশিককে আটক করা হয়।

আটক আশিক কচুয়া উপজেলার টেংড়াখালি গুচ্ছ গ্রাম এলাকার মৃত আছাদুজ্জামান আদিলের ছেলে। সে অনিয়মিতভাবে উপজেলার বিভিন্ন এলাকায় ইমারত নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

কচুয়া থানার এসআই মোঃ মোমরোজ আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আশিককে আটক করা হয়েছে। তার একটি ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর বিকৃত ছবির পোস্ট পাওয়া গেছে। তবে আশিকের দাবি সে নিজে ফেসবুকে এই ছবি পোস্ট করেননি। তার এক খালাতো ভাই এই ছবি পোস্ট করেছেন। যাচাই বাছাই শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন