মঙ্গলবার । ১৬ই জুন, ২০২৬ । ২রা আষাঢ়, ১৪৩৩

ফকিরহাটে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, স্বামী-স্ত্রী গুরুতর আহত

ফকিরহাট প্রতিনিধি

খুলনা-মাওয়া মহাসড়কে গ্রীন লাইন পরিবহনের সাথে সংঘর্ষে মোটরসাইকেলে থাকা স্বামী স্ত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মোল্লাহাট থেকে ছেড়ে আসা গ্রীন লাইন (ঢাকা মেট্রো ব -১৪ -০৬৮৪) পরিবহন ফকিরহাট বিশ্বরোড মোড়ে ডিসকভার (বাগেরহাট হ ১১ ৮৮ ৯৮) মোটরসাইকেলটি চাপা দেয়। স্থানীয়রা আহত ব্যক্তিদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পুলিশ সূত্রে জানা যায়, মোটরবাইক চালক বাগেরহাট সদরের কোমরপুর এলাকার মৃত রবিন্দ্রনাথ আর্চযের পুত্র সুশিল আর্চয (৫৫) এবং তার সাথে থাকা স্ত্রী লক্ষী আর্চয (৪৫) গুরুতর আহত হয়েছে। তারা এই মুহুর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানান।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন