সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মোরেলগঞ্জের খাউলিয়ায় আ’লীগের মনোনয়ন চাইছেন ১০ জন

মোরেলগঞ্জ প্রতিনিধি

২য় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে তফশীলভূক্ত হয়েছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়ন। এখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়ে আবেদন করেছেন ১০ জন। আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের মৃত্যুবরণ করায় প্রথম ধাপের তফশীলভূক্ত এ ইউনিয়নটির নির্বাচন বন্ধ হয়ে যায়।

২য় ধাপের তফশীলভূক্ত হওয়ায় আগামি ২ নভেম্বর এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। ওই ঘোষণামতে শুক্রবার আওয়ামী লীগ দলীয় নমিনেশন প্রত্যাশীদের আবেদন নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এখানে দলের ১০ জন নেতা নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন।

এরা হচ্ছেন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, বীর মুক্তিযোদ্ধা শাহ্আলম হাওলাদার, ইছাহাক আলী হাওলাদার, মাষ্টার সাইদুর রহমান, হাসিব খান, আলমগীর হোসেন হাওলাদার, রেজাউল করিম, সায়েদুজ্জামান সাইদ, সরোয়ার হোসেন হাওলাদার ও প্রায়াত দলীয় চেয়ারম্যান প্রার্থী মাষ্টার আবুল খায়ের এর ছেলে আবু শান্ত হাওলাদার।

এ সর্ম্পকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক প্রার্থীদের মনোনয়ন আবেদন শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১০ জন প্রার্থী আবেদন করেছেন।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন