কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচে বৃষ্টি হলে কী হবে?

ক্রীড়া প্রতিবেদক

র‌্যাঙ্কিংয়ে ভালো অবস্থান থাকার কারণে এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালে উঠার লড়াইয়ে মালয়েশিয়ার মুখোমুখি হবেন তাওহীদ হৃদয়রা। জাপানের নাগোয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার বাংলাদেশ সময় সকাল ১১টায়।

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে জাপানের নাগোয়ার নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে। মেয়েদের ম্যাচগুলোও এখানেই অনুষ্ঠিত হয়েছিল। আর এই এলাকায় মাসজুড়ে ঝড়ের পূর্বাভাস রয়েছে। তাই কোয়ার্টার ফাইনাল তো বটেই, ফাইনাল পর্যন্ত যেকোনো ম্যাচই বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে। আর যদি এমনটা হয়, তবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলই পরবর্তী রাউন্ডে উঠে যাবে। এই হিসেবে কোয়ার্টার ফাইনালে বৃষ্টি হলে মালয়েশিয়াকে পেছনে ফেলে সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ।

সেমিফাইনালে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান। আর সেই ম্যাচটিও বৃষ্টি ভেস্তে গেলে হার মেনে নিতে হবে বাংলাদেশকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন