এশিয়ান গেমস নারী হকিতে বাংলাদেশের প্রথম পয়েন্ট

ক্রীড়া প্রতিবেদক

১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে। প্রতি আসরে পুরুষ হকি দল অংশ নিলেও এবারই প্রথম নারী হকিতে খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হারের পর আজ (শুক্রবার) তারা কাজাখস্তানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে। এশিয়ান গেমসের নারী হকিতে এটাই বাংলাদেশের প্রথম পয়েন্ট।

গিফুতে সকালে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশ-কাজাখস্তান ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ম্যাচের দ্বিতীয় মিনিটে আইরিন রিয়া পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। বাংলাদেশ লিড নিয়েই শেষ করে প্রথম কোয়ার্টার। দ্বিতীয় কোয়ার্টারের ছয় মিনিটে ফিল্ড গোল করে সমতা আনে কাজাখ মেয়েরা। ১-১ সমতায় দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর লোভানোভার গোলে কাজাখস্তান লিড নেয়। ৩৭ মিনিটে বাংলাদেশ ১-৩ গোলে পিছিয়ে পড়ে লোভানার হ্যাটট্রিকে। মিনিট তিনেক পর কনা আক্তারের গোলে বাংলাদেশ খেলায় ফেরে। শেষ কোয়ার্টারে অর্পিতা পালের গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। এতেই বাংলাদেশ এশিয়ান গেমসে প্রথম পয়েন্ট পায়।

বাংলাদেশ নারী হকির সিনিয়র জাতীয় দলই ছিল না। এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্ট আন্তর্জাতিক অঙ্গনে নারী হকির প্রথম টুর্নামেন্ট ছিল। সেই বাছাই উতরে যাওয়ার পর এশিয়ান গেমসে আজই প্রথম পয়েন্টের দেখা পেল বাংলাদেশের নারী হকি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন