ফ্রান্সকে জেতানোর পর এমবাপেকে নিয়ে দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক

ধারাবাহিক ফর্ম দেখিয়ে উয়েফা নেশন্স লিগে ফ্রান্সের শুভসূচনা করলেন অধিনায়ক কিলিয়ান এমবাপে। তার একমাত্র গোলে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে ফরাসিরা ১-০ ব্যবধানে তুরস্ককে হারিয়েছে। তবে গোল করার পর উদযাপনটাও ঠিকঠাক করতে পারলেন না রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড। পরে জানা গেছে চলমান ফিফা উইন্ডোয় তার আর খেলা হচ্ছে না।

গোল করার পরপরই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং তিনি কিছুক্ষণের জন্য মাঠে ফিরেও আসেন। কিন্তু মিনিটখানেক পরেই আবারও মাটিতে লুটিয়ে পড়ে খেলা চালিয়ে যেতে ব্যর্থ মনে হওয়ায় কোচ জিনেদিন জিদান ৫৮তম মিনিটে তার প্রধান তারকাকে উঠিয়ে নেন।

ম্যাচ শেষে এমবাপের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে যাওয়ার কথা নিশ্চিত করেছেন জিদান। ফরাসি কোচ বলেন, ‘দুর্ভাগ্যবশত পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। আমার মনে হয় তাকে (মাদ্রিদে) ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। তার হাঁটুতে ফোলা ভাব রয়েছে। বিষয়টি আশাব্যঞ্জক নয়, তাই আমরা কোনো ঝুঁকি নিচ্ছি না।’

ফ্রান্সের একজন কর্মকর্তা এপিকে জানিয়েছেন, এমবাপে হাঁটুর টেন্ডনে (গোড়ালি) চোট পেয়েছেন এবং চিকিৎসার জন্য তিনি মাদ্রিদে ফিরে যাবেন বলে নিশ্চিত করেছেন। মেডিকেল পরীক্ষার মাধ্যমে তার চোটের ধরন সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে জানা যাবে।

এদিকে, জয় দিয়ে নেশন্স লিগ শুরুর পর আগামী সোমবার বেলজিয়ামের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে খেলার পর ফ্রান্স ২ অক্টোবর ইতালিকে এবং এর তিন দিন পর (৫ অক্টোবর) বেলজিয়ামকে আতিথ্য দেবে। শেষ দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ফরাসিদের ঘরের মাঠ স্তাদে দ্য ফ্রান্সে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন