মাঝমাঠের ওপরে একটা বল ক্লিয়ার করতে উঠে এসেছিলেন পাউ কুবারসি। বলের দখলও পেয়েছিলেন আগেই, বলের দখলের লড়াইয়ে হারের পর কুবারসির পায়ে লাগে এনজো ফার্নান্দেজের পা।
সেটাই কাল হলো তার। আগেই একটা হলুদ কার্ডে ছিলেন এনজো। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হলো তাকে। ১০ জনের দলে পরিণত হলো আর্জেন্টিনা।
এর আগে প্রতি আক্রমণে উঠছিল আর্জেন্টিনা। ম্যাক অ্যালিস্টার বলটা বাড়াচ্ছিলেন সামনে। অফ দ্য বলে রান নিচ্ছিলেন এনজো ফার্নান্দেজ। রদ্রি এর্নান্দেজের সঙ্গে সংঘর্ষ বেঁধে গেল যেন। মাটিতে পড়ে গেলেন এনজো। তবে রেফারি তাকে অভিনয়ের কারণে হলুদ কার্ড দেখান।

