বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

দিঘলিয়ায় ঈদ স্পেশাল ক্রিকেট টুর্ণামেন্টে মেঘনা নাইন স্টার চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক

দিঘলিয়ার চন্দনীমহল সাবস্টেশন সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত দুইদিন ব্যাপী ঈদ স্পেশাল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে মেঘনা নাইন স্টার একাদশ।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে অনুষ্ঠিত খেলায় রানার্সআপ হয় পাইরেটস অব ভৈরব একাদশ।

রবিবার বিকালে আনন্দঘন পরিবেশে খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। ৮টি দল খেলায় অংশগ্রহণ করে। মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার বিশ্বাস।

খুলনা জেলা বিএনপির সাবেক সহ শ্রম সম্পাদক গাজী এনামুল হাচান মাসুম, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের চীফ ফাইনান্সিয়াল অফিসার আতিয়ার রহমান, ঢাকা পিজি হাসপাতালের দন্ত বিভাগের চিকিৎসক মলয় কুমার বিশ্বাস, সেনহাটি পুলিশ ক্যাম্পের ইনচার্জ চিন্ময় দাস, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন।

উপস্থিত ছিলেন সিনিয়র এ্যাক্সিকিউটিভ কাস্টমার রিলেসন সেলস খায়রুল ইসলাম মল্লিক, বিশিষ্ট সমাজসেবক রাজু শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন, আকিজ গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মিঠু প্রমুখ।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন