শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

বড় জয়ে সুপার এইটে পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারার পর পাকিস্তানের পরের রাউন্ডে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু দারুণ পারফরম্যান্সে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে তারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) কলম্বোতে ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ১০২ রানে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সালমান-বাবররা।

আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহানের ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটে ১৯৯ রান তোলে পাকিস্তান। জবাব দিতে নেমে নামিবিয়া ১৭.৩ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন