তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

কলকাতা প্রতিনিধি

ভারতীয় সেনার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের মামলায় কৃষ্ণনগরের মমতাপন্হী কালীঘাট- তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। কৃষ্ণনগর আদালতের বিচারক দিব্যেন্দু দাস বুধবার (১৯ আগস্ট) এই পরোয়ানা জারি করেছেন।

অভিযোগ, এই মামলায় একাধিক বার সমন পাঠানো হলেও মহুয়া আদালতে হাজির হননি। সেই কারণে শেষ হাজিরার দিনে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলাকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, পূর্বে একাধিক বার সমন জারি করা হয়েছিল মহুয়ার বিরুদ্ধে। তাকে কৃষ্ণনগর আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু তিনি এক দিনও আসেননি।

মহুয়ার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের নাজিরাপাড়া এলাকার বাসিন্দা চয়ন নন্দী। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী দাস। তিনি বলেন, ‘মহিলাদের তুলসী মালা, বোরখা ও হিজাব পরানো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী ও জওয়ানদের নিয়ে অশালীন মন্তব্য, মহিলাদের শালীনতা হরণ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন আমার মক্কেল বার বার সমন পাঠানো সত্ত্বেও কোনও তারিখেই তিনি আদালতে হাজির হননি। জেএম তৃতীয় আদালতের বিচারক দিব্যেন্দু দাসের এজলাস থেকে সশরীরে হাজিরার শেষ দিনে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।’
এদিকে নদীয়ার কৃষ্ণনগরের সাংসদ ও সুবক্তা মহুয়া মৈত্র এই ঘটনার মধ্যে রাজনীতি দেখছেন। তিনি মনে করেন, রাজনৈতিক কারণেই তাকে ঝোলানো হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন