আজ সারা ভারত চলছে ব্যাংক ধর্মঘট

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

সপ্তাহের দু’দিন (শনি ও রবিবার) ছুটির দাবিসহ বিভিন্ন দাবিতেে সারা ভারত জুড়ে শুক্রবার (১১ সেপ্টেম্বর) চলছে ব্যাংক ধর্মঘট। এই ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী-অফিসারদের সাতটি সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্‌স’ বা ইউএফবিইউ। বর্তমানে সপ্তাহের দ্বিতীয় শনিবার এবং রবিবার এমনিতেই বন্ধ থাকে ব্যাঙ্ক। ধর্মঘটের জেরে চলতি সপ্তাহে কর্মী-অফিসাররা যে টানা তিন দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন, তা বলাই বাহুল্য।

দীর্ঘদিন ধরেই প্রতি সপ্তাহে দু’দিন ছুটি এবং কাজের ভিত্তিতে উৎসাহ ভাতার নীতি বদল-সহ একাধিক দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে সরব রয়েছে ইউএফবিইউ। গত ৬ সেপ্টেম্বর, রবিবার এই নিয়ে বৈঠক করে তারা। সেখানেই ধর্মঘটের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনটির দাবি, ১১ তারিখ সরকারির পাশাপাশি বন্ধ থাকবে বেসরকারি ব্যাংকও। ফলে আজ শুক্রবার ব্যাহত হবে এটিএম পরিষেবাও সহ ব্যাংকের কাজ।

ইতিমধ্যেই সরকারের সামনে চার দফা দাবি পেশ করছে ইউএফবিইউ। সংগঠনটির বক্তব্য, এগুলি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের মনোভাব যথেষ্টই নেতিবাচক। তাই ধর্মঘটের রাস্তায় যেতে বাধ্য হয়েছেন ব্যাংক কর্মচারীরা। ইউএফবিইউ জানিয়েছে, ২০২৪ সালে প্রতি সপ্তাহে দু’দিন ছুটি চালুর প্রতিশ্রুতি দেয় কেন্দ্র। দু’বছর পেরিয়ে সেটা আজও শুরু হয়নি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন