আরও এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

গাজা উপত্যকায় রাতভর চালানো হামলায় হামাসের আল-কাসাম ব্রিগেডের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ ইয়াজুরি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি বাহিনী জানিয়েছে, একই হামলায় হামাসের আরও দুই যোদ্ধা নিহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, খান ইউনিস এলাকায় রাতে ওই হামলা চালানো হয়। এতে হামাসের গুরুত্বপূর্ণ এই কমান্ডার নিহত হন।

হামাসের সামরিক শাখার নাম আল-কাসাম ব্রিগেড। ইসরাইলি বাহিনী নিহত অন্য দুই হামাস যোদ্ধার পরিচয় জানায়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন