শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

জুনিয়র বৃত্তি পরীক্ষায় নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ খুলনার ঈর্ষণীয় সাফল্য

গেজেট প্রতিবেদন

নেভি এ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ, খুলনা ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ইংরেজি ভার্সনের এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শিক্ষাক্ষেত্রে সুনাম কুড়িয়ে আসছে।

২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ১৪ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৭ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ফলে মোট ৩১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানটির জন্য গৌরব বয়ে এনেছে।

উল্লেখ্য, এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহ—২০২৬ উপলক্ষে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) হিসেবে তৃতীয় স্থান অর্জন করে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কমান্ডার মো. মাহবুব-ই-জামান (শিক্ষা), বিএন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হন।

এই অসামান্য অর্জনে নৌবাহিনী প্রধান, স্কুল পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি (কমান্ডার খুলনা নৌ অঞ্চল), অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন