শুক্রবার । ১৫ই মে, ২০২৬ । ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫ জনেরই মৃত্যু

গেজেট প্রতিবেদন

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৫ জনই মারা গেছেন। শুক্রবার (১৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানান, কালামের শ্বাসনালিসহ শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। কালামের স্ত্রী সায়মা ৬০ শতাংশ, মুন্না ৩০ শতাংশ, কথা ৫২ শতাংশ ও মুন্নি ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি ছিলেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক ছিল।চিকিৎসাধীন অবস্থায়দগ্ধ৫ জনই মারা গেছেন।

এর আগে, গত রোববার (১০ মে) ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে গ্যাস বিস্ফোরণে সবজিবিক্রেতা কালাম (৩৫), তার স্ত্রী সায়মা (৩২), তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭) দগ্ধ হন।

পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার বরুকদিয়া এলাকায়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের গ্যাসলাইনের লিকেজ থেকে কক্ষে গ্যাস জমে ছিল। ভোরে চুলা বা লাইটার জ্বালানোর সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন