মঙ্গলবার । ৫ই মে, ২০২৬ । ২২শে বৈশাখ, ১৪৩৩

যশোরে ইয়াবসহ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

যশোরে ইয়াবসহ বিক্রেতাকে আটক করছে র‌্যাব। আটককৃত আসামীর বিরুদ্ধে যশোর জেলার কেশবপুর থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৩ জুলাই) র‌্যাব-৬,( যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে যশোর জেলার কেশবপুর থানাধীন মির্জানগর সাকিনস্থ গোলাপপুর বাজার সংলগ্ন ব্রিজের এলাকায় অভিযান চালিয়ে মোঃ বদিউর রহমান (৫৪), পিতা- মৃত আতিয়ার রহমান, মাতা- মৃত ফুলজান, সাং-দিয়ারা, থানা- কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে  একশ’ ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করে।সূত্র:  প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন