মণিরামপুরে ইউএনও সহ ২১ জন করোনা আক্রান্ত, মৃত্যু ৩

মণিরামপুর প্রতিনিধি

মণিরামপুরে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে দুই নারীসহ আরো ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুবরণকারীরা হলেন উপজেলার কাশিপুর গ্রামের ফজিলা বেগম (৬০), নেহালপুর এলাকার গৃহবধূ নাছিমা খাতুন (৪২) ও জমজমিয়া গ্রামের রবিউল ইসলাম (৪০)।

মৃতদের মধ্যে নাছিমা খাতুনকে বুধবার (৩০ জুন) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির দু’ঘন্টা পর তার মৃত্যু ঘটে। একই দিন দুপুর ১২টার দিকে করোনা উপসর্গ নিয়ে ফজিলা বেগমকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এবং গত মঙ্গলবার (২৯ জুন) করোনায় আক্রান্ত হয়ে মারা যান জমজমিয়া গ্রামের রবিউল ইসলাম।

এছাড়া, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসানসহ ২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১৩ ও নারী ৮ জন। ৩০ জুন পর্যন্ত হাসপাতাল এবং বাসা-বাড়ীতে চিকিৎসাধীন রয়েছেন ১৮১ জন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার বসু।

খুলনা গেজেট/ এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন