মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩

খুমেক ল‌্যা‌বে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় আরও ৫৭ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে মাত্র ৪৯ জনই খুলনা জেলা ও মহানগরীর। মঙ্গলবার ৪ আগষ্ট খু‌মে‌কের পি‌সিআর ল‌্যাব থে‌কে এ তথ‌্য জানা‌নো হয়।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে সোমবার মোট ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো মাত্র ১৬৫টি। এদের মধ্যে মোট ৫৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৪৯ জন খুলনার। এছাড়াও খুমেক ল্যাবে বা‌গেরহাটের ৩ জন, সাতক্ষীরা ২, নড়াইল ১, য‌শোরে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

খুলনা গেজেট/এমবিএইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন