তেরখাদায় যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদায় জমি নিয়ে সংঘর্ষে মোঃ বাবর শেখ (৩৫) নামে এক যুবক খুন হয়েছে। তিনি উপজেলার অর্জুনা বলধনা এলাকার মোঃ বজলুর শেখের ছেলে। জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে আজ বুধবার বিকেলে আপন মামাদের সাথে সংঘর্ষে এঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরধরে নিহতের আপন মামা সোহরাব শেখের সাথে দীর্ঘদিন বিরোধ ছিল। আজ বিকেলে সেই সূত্রধরে অতর্কিত হামলা চালিয়ে ঝুপি ও দায়ের দিয়ে কোপ দেয়া হয়। ঘটনাস্থলে নিহত হয় বাবর শেখ। নিহতের সহোদর সাখায়েত শেখ (৩৩) ও আজিজুল শেখ (২৬) মারাত্মক জখম অবস্থায় তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে তেরখাদান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা বলেছেন, অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন