শুক্রবার । ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৪ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৮

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ১১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছে, আটককৃতরা হলেন বাগেরহাট জেলার কচুয়া শিকদার বাড়ীর মনা শিকদারের ছেলে মোঃ সুজন শিকদার (২০), নগরীর ১০ মাষ্টারপাড়া মসজিদ গলির হাতেম আলী গাজীর ছেলে মনিরুজ্জামান (৩৮), বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সুতালড়ি এলাকার কবির হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (২২), বরগুনা জেলার পাথরঘাটা থানার কুপধন কালমেঘা এলাকার মোঃ শাহ আলম হাওলাদারের ছেলে আব্দুর রহিম হাওলাদার (২৮), নগরীর খালিশপুর উত্তর আলমনগর এলাকার মোঃ ফারুক হাওলাদারের ছেলে মোঃ রিপন হাওলাদার (৩০), গোপালগঞ্জ জেলার কলপুর বেতগ্রাম এলাকার মোঃ জিন্নাত খাঁ’র ছেলে মোঃ বাবু খাঁ (২১), ফকিরহাটের লখপুর এলাকার মোঃ বাইজিত শেখের ছেলে মোঃ তুহিন শেখ (১৭) এবং রামপালের শ্রীফলতলা এলাকার মোঃ ইদ্রিস গোলদারের ছেলে মোঃ রেজাউল ইসলাম (৩৯)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন