বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ২ জনকে আটক করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বড়দল এলাকার মৃতঃ শাহাজাহান গাজীর ছেলে মোঃ আমিরুল গাজী (৬০) এবং বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়বড়ই এলাকার সোহরাফ শেখের ছেলে আরিফ (৩০)। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন