বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় মাদকদ্রব্যসহ ৫ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় মাদকদ্রব্য উদ্ধারসহ ৫ বিক্রেতাকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা করা হয়েছে।

কেএমপি সূ্ত্রে জানা যায়,আটককৃত ব্যবসায়ীরা হলো নগরীর নতুন বাজার চর স্কুল গলি এলাকার মৃত জিহাদ গাজীর ছেলে আব্দুল মজিদ(৪২), খালিশপুর এলাকার আঃ কাদেরের ছেলে মোঃ কামাল হোসেন(৪০), খানজাহান আলী থানার যোগীপোল বেগপাড়াবি এলাকার বিএম তামজিদের ছেলে ফজলে রাব্বি ফাদল(২২), খালিশপুরের মোঃ মজিবর শেখের ছেলে মোঃ নয়ন শেখ(২৬) নড়াইলরে রউফ মোল্লার ছেলে মোঃ রুপম মোল্লা(২৫)। নগরীর বিভিন্ন থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫৫ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন