মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

অনির্বাণ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতি‌বেদক

খালিশপুর অনির্বাণ ক্লাবের উদ্যোগে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) রাতে বঙ্গবাসী মোড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অনির্বাণ ক্লাবের চেয়ারম্যান মশিউর রহমান লিটন, খালিশপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মুন্সি মানোয়ার হোসেন, অনির্বাণ ক্লাবের সভাপতি মানিক মোল্লা, সাধারণ সম্পাদক মশিউর রহমান জনি, অনির্বাণ ক্লাবের সদস্য অনিক, মিলন, রুহুল, মান্না, নাদিম, মিলন, নাদিম, বাবু, সাবিদ, মাহাবুব, ইমরান, পারভেজ ও রনি প্রমুখ।

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন