মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বড় বাদুড়া জমার্দ্দার বাড়ী এলাকার মোঃ হারুনার রশিদের ছেলে মোঃ রনি জমার্দ্দার (২৩), একই থানার নিহালখালী আমতলা বাজার এলাকার মৃতঃ বোরজু সরদারের ছেলে মোঃ রাকিব সরদার (৪৭) এবং নগরীর খালিশপুর থানার নয়াবাটি মুন্সিবাড়ী অপু মুন্সির বাড়ীর ভাড়াটিয়া এবং মৃতঃ নুরুল আফছারের ছেলে খন্দকার নুরুল আলম সুজন (২৫)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন