মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

কেএমপি’র অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল, ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ থানার সূতালড়ি এলাকার আবু জাফর ফরাজীর ছেলে মোঃ কিবরিয়া জ্যোতি (২২), বরিশাল জেলার বানারীপাড়া থানার মরিচবুনিয়া এলাকার মৃতঃ আব্দুল ছাত্তার আকনের ছেলে মোঃ রুবেল আকন (২৫), নগরীর খালিশপুর নয়াবাটি এলাকার মোঃ সেলিমের ছেলে মোঃ সাজু (২৫) এবং ফকিরহাট থানার ছোট বাহির দিয়া এলাকার মৃতঃ মোহর আলী গাজীর ছেলে মোঃ আজিজুল ইসলাম গাজী (৪৬)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন